Skip to main content

অ্যান্ড্রয়েডের জন্য আইটিউনস

এবার গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপলের আইটিউনস অ্যাপ আসছে। সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য আইটিউনস তৈরির এমন খবর পাওয়া গেছে। তুমুল প্রতিদ্বন্দ্বী দুই অপারেটিং সিস্টেমের এমন যোগসূত্রকে নানাভাবে ব্যাখ্যা করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও অ্যাপল শুধু নিজেদের ব্যবসার কথা বিবেচনা করেই এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইটিউনস ব্যবহার করে অ্যাপলের নানা পণ্য কিনতে পারবেন।


এ ছাড়া অ্যাপল সংগীত জগতে প্রবেশের জন্য নতুন মিউজিক স্ট্রিমিং ওয়েবসাইটও চালু করছে বলে জানা গেছে। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং ওয়েবসাইট স্পটিফাইয়ের মতোই হবে এটি। সংগীতবিষয়ক সাময়িকী বিলবোর্ড জানিয়েছে, যদি অ্যাপল এমন একটি মিউজিক স্ট্রিমিং ওয়েবসাইট চালু করে, তবে সেটি স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজার মাতাবে। সংগীত নিয়ে অ্যাপলের নতুন ব্যবসায়িক পরিকল্পনার নানা খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যাপলের আইটিউনস অ্যাপ হচ্ছে, সেটি থেকে গান কেনা যাবে। গান কেনার পর তা ব্যবহারকারীর নিজস্ব প্রোফাইলে জমা হবে। পরে ব্যবহারকারীকে একটি খুদে বার্তাও পাঠাবে অ্যাপল। আর এতে করে আইটিউনস ব্যবহারকারীরা মাত্র আট ডলারের বিনিময়ে মাসজুড়ে যেকোনো ধরনের মিউজিক স্ট্রিমিং সুবিধা পাবেন। এ বিষয়ে অ্যাপল গত বছর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। মূলত কম খরচে কম খরচে সংগীতপ্রেমীদের কাছে সহজে সংগীতি সেবা পৌঁছাতেই এমন পদক্ষেপ অ্যাপলের। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে সংগীত বিক্রির হার কমের দিকে হলেও মিউজিক স্ট্রিমিং সেবার জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। আর এবার তাই অ্যাপলের নজর এ দিকে।—বিজনেস ইনসাইডার ও ম্যাশএবল অবলম্বনে কাজী আলম

Comments

Popular posts from this blog

নবজাতক বাচ্চার নাম রাখবে এ্যান্ড্রয়েড ফোন

আজকের টিউনটি নবজাতক বাচ্চাদের জন্য ।যারা এই বিঞ্জানের যুগে আসছে তাদের জন্য বিঞ্জানের ছোয় লাগায় দিবে সারা জীবন যে নামে চলবে পরিচিত হবে সেই নাম রাখার মাধ্যমে। আসুন দেখা যাক এ্রাপটির বিস্তারিত। নবজাতক বাচ্চার নাম রাখবে এ্যান্ড্রয়েড ফোন App/Software Name:Muslim Names File size: 648.23 KB Download Link: Click Here এ্যাপটি নামানো হলে ইনস্টল করে নেট কানেশন দিয়ে নাম সিলেক্ট করা শুরু করুন। ধন্যবাদ টুডে টুউনস ভিজিট করার জন্য।সাথে থাকবেন নতুন নতুন তথ্য জানতে পারবেন। ভালো লাগার মত আরো কিছু টিউনস: এ্যান্ড্রয়েডের জন্য দারুন একটি Auto Change Wallpaper ফ্রি ডাউনলোড নিয়ে নিন এ্যান্ড্রয়েডের জন্য দারুন একটি ভয়েজ ক্লক ( Voice Clock )  National University এর যে কোন রেজাল্ট দেখুন আপনার এ্যান্ড্রযেড ফোনে পিসিতে ও ব্যবহার করুন ফ্রি কথা বলার এ্যাপ Viber Tag:Muslim Boy Names,Muslim Girls Names,List Muslim Names,Urdu Names,Names and Meaning,Baby anems in Arabic,Baby Names in English,Baby names in Bangla,Baby names with meaning,

এ্যান্ড্রয়েডের জন্য দারুন একটি লান্সার Lolipon new launchar

দেখতে না দেখতেই বদলাচ্চে এ্যান্ড্রয়েডের একর পর এক ভার্সন। নতুন নতুন ভার্সন মানে নতুন ফেচার, যার মজা না নিয়ে থাকা যায় না। তবে আমাদের তো আর দু দিন পর পর ফোন পাল্টালে চলে না বা সম্ভব  না।তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এ্যাপস ক্রিয়েটররা অঅমাদের জন্য অনেক কিছু করে। সত্যিই তাদের অনেক ধন্যবাদ জানাই।যাই হোক নিচে ছবিটা দেখুন আমি নিজে এই লান্সারটা ইউজ করি।ভালো ও লাগে আশাকরি আপনাদের ও ভালো লাগবে।নতুন নতুন অনেক ফেচার যুক্ত করা আছে এটিতে। নিচে এ্যাপটির বিস্তারিত দিলাম। এ্যান্ড্রয়েডের জন্য দারুন একটি লান্সার Lolipon new launchar Name: GO Launcher EX Lolipon new launchar Software Size:11.87 MB Download Now আপনার জন্য আরো কিছু পোষ্ট: এ্যান্ড্রয়েডের জন্য দারুন একটি Auto Change Wallpaper ফ্রি ডাউনলোড নিয়ে নিন এ্যান্ড্রয়েডের জন্য দারুন একটি ভয়েজ ক্লক ( Voice Clock )  কম্পিউটারের মত এ্যান্ড্রয়েডে( OTG Supported ) ও মডেম দিয়ে নেট চালান WhatsApp এ যে কোন নোটিফিকেশন আনুন ভয়েজ কমান্ডে ফ্রিতে এস এম এস করুন বাংলাদেশের সব অপারেটরে তাও আবার এ্যান্ড্রয়েড ফোন দিয়ে National Universit...

বাংলালিংক বন্ধ সিমের রিচার্জ অফার

বাংলালিংক বন্ধ সিমে মাত্র ১৯ টাকা রিচার্জ কেরে পাচ্ছেন ২.৫ জিবি ৩জি ইন্টানসেট , ২২০০ এস এম এস ও সাশ্রয়ী রেটে কল। অফারের বিস্তারিত সে সকল বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল সিম ২০ ডিসেম্বর ২০১৪ এরপর থেকে ব্যবহৃত হয়নি (আই’টপ-আপ ব্যতীত ) সেসকল নাম্বার এই অফারের আওতায়। নাম্বারটি অফারের আওতায় আছে কিনা চেক করতে যে কোন বাংলালিংক নাম্বার হতে চেককৃত না্বিারটি লিখে ম্যাসেজ করুন ৪৩৪৩ নাম্বারে (চার্জ ফ্রি)। প্রিপেইড ইউজাররা সুফার এফএসএফ এর কলরেট সুবিধা পাবেন। মাত্র একটি নাম্বার সুফার এফএনএফ হিসাবে ব্যবহার করতে পারবেন। সুপার এফএনএফ সেট করতে ডায়াল-  *১৬৬*৭*যে নাম্বারপি সুফার এফএনএফ করবেন# সুপার এফএনএফ পরিবর্তন করতে চাইলে ডায়াল *১৬৬*৮*পুরাতন সুফার এফএনএফ নাম্বার*নতুন নাম্বার# কলরেট ১৯ টাকা রিচর্জে বৃদ্ধি পাবে।(রিচার্জের দিনসহ ১০ দিন করে)। এই অফারটি আন-সাবস্ক্রাইব করতে ডায়াল *১৬৬*৬১৭#। তবে আন-সাবস্ক্রাইব করার পর গ্রাহক রাত ১২টার মধ্যে ১৯ টাকা রিচার্জ করলে গ্রাহক ১০ দিনের জন্য আবারও স্পেশাল ট্যারিফ উপভোগ করতে পারবে। অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করার পর স্পেশাল অফারট...